ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • দুই গারো শিক্ষার্থীকে গণধর্ষণ, প্রধান আসামিসহ আটক ৫

    দুই গারো শিক্ষার্থীকে গণধর্ষণ, প্রধান আসামিসহ আটক ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দুই গারো স্কুলশিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদসহ (২২) পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

    শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাক থেকে প্রধান আসামি রিয়াদকে আটক করা হয়। অন্য চার আসামিকে ময়মনসিংহ থেকে আটক করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের পরিচয় জানা যায়নি।

    শনিবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

    তিনি জানান, হালুয়াঘাট উপজেলায় গত বছরের ২৮ ডিসেম্বর রাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই স্কুলছাত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ঢাকা থেকে মূলআসামি সোলায়মান হোসেন ওরফে রিয়াদকে আটক করা হয়েছে।

    এ বিষয়ে শনিবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

    এদিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওই মামলার এজাহারভূক্ত আরও চার আসামিকে আটক করেছে। সংবাদ সম্মেলন করে পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

    মামলার এজাহারের জানা যায়, গত বছরের ২৮ ডিসেম্বর দুই স্কুল শিক্ষার্থী পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিল। বাড়ি ফেরার পথে হত্যার ভয় দেখিয়ে তাদের ধর্ষণ করে অভিযুক্তরা। মেয়েদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বের হয়। পরে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

    এ ঘটনায় তিনদিন পর ৩০ ডিসেম্বর রিয়াদসহ ১০ জনের নামে মামলা করে ভুক্তভোগী ওই দুই স্কুলছাত্রীর পরিবার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ