ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • টয়লেটে ছাত্রকে বলাৎকার করে মাদ্রাসার ৩ শিক্ষক গ্রেফতার

    টয়লেটে ছাত্রকে বলাৎকার করে মাদ্রাসার ৩ শিক্ষক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনী: ফেনীর দাগনভূঞায় এক মাদরাসা ছাত্রকে টয়লেটে ডেকে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের মামলায় তিন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন- মাদরাসার প্রিন্সিপাল আব্দুস সাত্তার, শিক্ষক জাকিরুল ইসলাম ও শিক্ষক আফতাব উদ্দিন। এছাড়া প্রধান আসামি শিক্ষক মো. কাউসার পলাতক।

    বৃহস্পতিবার ঐ উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর আনোয়ারুল উলুম মাদরাসা থেকেই তাদের গ্রেফতার করা হয়। এর আগে, মাদরাসার প্রিন্সিপালসহ চার শিক্ষককে আসামি করে মামলা করেন ওই ছাত্রের মা।

    মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্র আবাসিকে থেকে ঐ মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করছিল। গত বছরের ৩০ ডিসেম্বর বিকেলে হেফজ বিভাগের শিক্ষক মো. কাউসার ওই ছাত্রকে মসজিদে যাওয়ার আগে রুমে যেতে বলে। ছাত্রটি তার কক্ষে গেলে তাকে মাদরাসার টয়লেটে নিয়ে বলাৎকার করে।

    এ ঘটনা জানতে পেরে ঐ ছাত্রের পরিবার মাদরাসার প্রিন্সিপালকে জানায়। কিন্তু তিনি কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বৃহস্পতিবার ভুক্তভোগী ছাত্রের মা দাগনভূঞা থানায় মামলা করেন।

    দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) পার্থ প্রতিম দেব জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক শিক্ষককে গ্রেফতারে অভিযান চলছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ