ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারের বর্তমান মেয়াদ তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হয়।

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টিভি চ্যানেলগুলো এবং রেডিও স্টেশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থ বারের মতো (টানা তিনবার) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন