ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হাড্ডাহাড্ডির লড়াইয়ে এগিয়ে তৃণমূল, টক্কর দিচ্ছে বিজেপি

    হাড্ডাহাড্ডির লড়াইয়ে এগিয়ে তৃণমূল, টক্কর দিচ্ছে বিজেপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ এক মাস ধরে চলমান বহুল আলোচিত বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা। আগামী চার বছরের জন্য রাজ্যের ক্ষমতায় কে আসছেন তা নিয়ে সর্বত্ত আলোচনা চলছে। কেউ বলছেন টানা তৃতীয়বারের মতো আবারও ক্ষমতা আসতে চলেছে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, আবার অনেকের ধারণা এবার দিদির রাজ্য দখলে নিচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। যদিও পূর্ণাঙ্গ ফলাফল পেতে আরো কয়েকঘণ্টা অপেক্ষা করতে হবে।

    এদিকে, সর্বশেষ তথ্যমতে সবচেয়ে আলোচিত কেন্দ্র নন্দীগ্রামে এগিয়ে আছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এবার সবার চোখ এই কেন্দ্রটিতে। কারণ, এখানে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একসময় মমতার সহকর্মী ও ঘনিষ্টজন বলে পরিচিত শুভেন্দু অধিকারী।

    আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নন্দীগ্রামে প্রথম রাউন্ডের ভোটগ্রহণ শেষে শুভেন্দুর থেকেও ১৪৯৭ ভোটে পিছিয়ে পরেছেন মমতা বন্দোপাধ্যায়।

    এনডিটিভি জানিয়েছে, মোট ২৯৪ আসনের মধ্যে ইতিমধ্যে ১১৭টিতে এগিয়ে রয়েছে তৃণমূল ও ১১০টিতে বিজেপি।

    বুথফেরত জরিপগুলো বলছে, এই মুহূর্তে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল তৃণমূল ও বিজেপি সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে। কিছু কেন্দ্রে এগিয়ে আছে তৃণমূল, আবার কয়েকটিতে বিজেপি। শেষ পর্যন্ত কে জিতবে, তার জন্য অপেক্ষা করতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ