ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • কুয়াশায় জনজীবন ব্যহত পিরোজপুরে

    কুয়াশায় জনজীবন ব্যহত পিরোজপুরে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘন কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে পিরোজপুর। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সকাল থেকে জেলার সর্বত্র ঘন কুয়াশা দেখা যাচ্ছে।


    এতে শীতের তীব্রতা বেড়েছে। সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘন কুয়াশা দেখা গেছে।

    সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কে দেখা গেছে দূর পাল্লার গাড়ি ছাড়া তেমন কোনো গাড়ি নাই। ভ্যান, রিকশা বা স্থানীয়দের চলাচল নেই বললেই চলে। একই অবস্থা দেখা গেছে জেলার সদরের পৌর শহরেও। বাজারে লোকজনের উপস্থিতি সামান্য থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা নাই বললেই চলে।

    শহরের অটোরিকশা চালক মো. জাকির হোসেন বলেন, খুব সকালে মাত্র দুইজন যাত্রী নিয়ে ১০ টাকা আয় করেছি। ৯টা বেজে গেল এখনও আর কোনো যাত্রী নাই।

    জেলার সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামের কৃষক রিয়াজ দড়ানী জানান, বোরো চাষের জন্য সকালে জমিতে চারা লাগাতে যেতে চাইলেও শীত ও ঘন কুয়াশার কারণে যেতে পারিনি। সূর্য কখন উঠবে তার অপেক্ষায় রয়েছি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ