ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • কাঁঠালিয়ার আলোচিত ডা. তাপস কুমারের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন

    কাঁঠালিয়ার আলোচিত ডা. তাপস কুমারের অপসারণ ও বিচার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় আলোচিত ডা: তাপশ কুমার তালুকদারের ভুল চিকিৎসার শিকার প্রসূতি মাহিনুর বেগম এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একটি প্রাইভেট ক্লিনিকে সিজারকালে প্রসূতি মাহিনুর বেগমের জরায়ু কেটে ফেলেন ডাক্তার তাপশ কুমার তালুকদার। মাহিনুর বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    কাঠালিয়া গ্রামের মৃত শাহজাহানের মেয়ে মাহিনুরের মা রুনু বেগম ও স্বামী নিজাম উদ্দিন খান সাংবাদিকদের কাছে ভুল চিকিৎসার ঘটনা তুলে ধরে ডাঃ তাপশের বিচার দাবি করেন। মাহিনুরকে গত ৯ ডিসেম্বর (২০২১) কাঠালিয়া উপজেলা হাসপাতালে (আমুয়া) নেয়া হলে সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাপশ কুমার তালুকদার তাকে হাসপাতাল সংলগ্ন আমুয়া নিউ সাউথ অ্যাপোলো ক্লিনিক ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। সেখানে ডাঃ তাপশ নিজেই রোগীর পরীক্ষা-নিরীক্ষার পর সিজার করতে গিয়ে মাহিনুরের জরায়ু কেটে ফেলেন।  

    রোগী অতিরিক্ত রক্তক্ষরণ থামাতে না পেরে ১৫ ডিসেম্বর ডা. তাপশ ক্লিনিক থেকে মাহিনুরের নাম কেটে দিয়ে অন্যত্র চিকিৎসা নেওয়ার পরামার্শ দেন। তখন তারা ক্লিনিকের ছাড়পত্র চাইলে তা না দিয়ে উল্টো ডাক্তার তাপশ ও ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি সাংবাদিক কিংবা প্রশাসনকে জানালে তাদের ক্ষতি হবে বলে শাষিয়ে দেন। তবে ডাক্তার তাপশ মৌখিক ভাবে তাদের কাছে ভুল চিকিৎসার কথা স্বীকার করেছিলেন।

    ‍এই আলোচিত ডাঃ তাপস কুমারকে অপসারণের দাবিতে কাঠালিয়া নাগরিক ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাঠালিয়া নাগরিক ফোরামের সাভাপতি মোঃ বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার, সহ সভাপতি লিয়াকত আলী জমাদ্দার, সাংবাদিক ক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, এনায়েত হোসেন খসরু, সভাপতি, জাতীয় পার্টির কাঠালিয়া উপজেলা। এসময় ডাঃ তাপস কুমারকে বিভাগীয় তদন্ত করে অপসারণের দাবি তোলেন বক্তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ