ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ধর্ষণের আসামিকে জামিন : মাদারীপুর জেলা জজকে তলব

    ধর্ষণের আসামিকে জামিন : মাদারীপুর জেলা জজকে তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ার ঘটনায় মাদারীপুর জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ জানুয়ারি তাকে সশরীরে হাজির হয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

    ওই মামলার অপর আসামি বিপ্লব মোল্লার জামিন শুনানিকালে বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ব্যাখ্যা দেওয়ার দিন আসামি বিপ্লব মোল্লার জামিন বিষয়েও শুনানি হবে।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি ব্যাপ্পী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনিছুর রহমান। আসামি বিপ্লব মোল্লার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অলোক কুমার ভৌমিক।

    ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি মাদারীপুরের রাজৈর থানায় শিপন মোল্লা (৩২) ও বিপ্লব মোল্লার (২৮) বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন এক নারী। আসামিদের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ ফেব্রুয়ারি আসামিদের গ্রেফতার করা হয়।

    ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি ব্যাপ্পী বলেন, ধর্ষণ মামলার আসামি বিপ্লব মোল্লার জামিন শুনানির সময় আদালত জানতে পারেন মামলার প্রধান আসামি শিপন মোল্লাকে মাদারীপুরের জেলা জজ ২০২১ সালের জুন মাসে জামিন দিয়েছেন। ধর্ষণ মামলার প্রধান আসামিকে কেন জামিন দিলেন, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যই হাইকোর্ট জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে তলব করেছেন। আসামি বিপ্লব মোল্লা বর্তমানে কারাগারে আছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ