ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • চালককে মারধর, খুলনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ

    চালককে মারধর, খুলনা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের এক বাসচালককে আটকে রেখে মারধরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য খুলনা-বরিশাল রুটে সরাসরি সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বুধবার (৫ জানুয়ারি) জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ জানান, বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

    তিনি বলেন, মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি বাস টার্মিনালে আমাদের পিরোজপুরের এক সিনিয়র বাসচালক অরবিন্দকে আটকে রেখে মারধর করা হয়েছে। যা নিয়ে স্থানীয় বাস চালকরা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

     

    আহত বাসচালক অরবিন্দ কুমার দাস অভিযোগ করে জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই খালি বাস নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী তোলে। এটা করার নিয়ম নাই। বারবার নিষেধ করলেও তারা এটা করে আসছে। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ী নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম তখন ঝালকাঠিতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে বাসচালক সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করে ও আমার সঙ্গে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। আমি বিষয়টির দ্রুত সুষ্ঠু বিচার চাই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ