ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

     মনপুরায় ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    মঙ্গলবার সকাল ১০ টায় পর্যায়েক্রমে এই অনুষ্ঠান পালিত হয়।

    পরে বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় মুঠোফোনে ছাত্রলীগের নেতা-কর্মীদের শুভেচ্ছাসহ বক্তব্যদেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

    আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।

    এই সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক সুমন ফরাজীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার সহ অন্যান্যরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ