ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন

    শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রতিটি গ্রামকে শহরে রুপান্তরের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শহরের সকল সুযোগ সুবিধা যাতে গ্রাম ও প্রত্যন্ত চরাঞ্চলের মানুষজন পেতে পারে তার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। চরের মানুষ এখন বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। পর্যায়ক্রমে সকল সেবা গ্রাম ও চরাঞ্চলে পৌঁছে দেয়া হবে।  আওয়ামীলীগ সরকার দেশের ক্ষমতায় আসলে শুধু শহর নয় গ্রাম ও চরাঞ্চলের উন্নয়ন করা হয়।  

    সোমবার সকালে ভোলার লালমোহনের তেতুলিয়া নদীর বুকে জেগে উঠা চর ‘তেতুলিয়া শেখ রাসেল পর্যটন কেন্দ্র’ এর অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন কালে এসব কথা বলেন এমপি শাওন। এর আগে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক আয়োজিত বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় শীতার্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরন করেন এমপি শাওন।  

    এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, জনস্বাস্থ্য প্রকৌশল উপসহকারী  ফিরোজ আলম, বদরপুর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ