ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় নৌকার নির্বাচনী অফিসে বোমা হামলা-অগ্নিসংযোগ

    ভোলায় নৌকার নির্বাচনী অফিসে বোমা হামলা-অগ্নিসংযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ইউপি নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. সরোয়াদ্দি মাস্টারের অভিযোগ, তার প্রতিপক্ষ দলের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের লোকজন এ হামলা করেছে।

    পূর্ব ইলিশা ফাঁড়ির এএসআই হারুন বলেন, কারা ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুর করেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর সত্যতা জানান যাবে।

    অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন জানান, তিনি বা তার লোকজন এ হামলার সঙ্গে জড়িত নন। এটি একটি নাটক।

    এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম জানান, এমন ঘটনা দুখ:জনক। প্রতিপক্ষরা এখন আগুন সন্ত্রাস শুরু করেছে। জামায়াত-বিএনপি এক হয়ে এসব হামলা চালাচ্ছে। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন।

    এর আগে পশ্চিম ইলিশা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ ওঠে প্রতিপক্ষ বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে। আগামী ৫ জানুয়ারি ভোলা সদরের ১২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ