ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন

    বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধলু মৃধা নামে এক বৃদ্ধ খুন হয়েছে। বেতাগী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামের মৃত মোজাফফর মৃধার ছেলে ধলু মৃধা (৮০) তার বিরোধপূর্ণ জমিতে আমন ধান কাটতে যায়। এ সময় প্রতিপক্ষরা এসে তার সাথে তর্ক-বিতর্ক করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান বৃদ্ধ ধলু মৃধা। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর বরগুনায় প্রেরণের প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত রহস্যে উদঘাটনে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ