ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সেচ মেশিন ব্লাস্ট হয়ে মেকানিকের মৃত্যু

    সেচ মেশিন ব্লাস্ট হয়ে মেকানিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে সেচ মেশিন মেরামতের সময় ব্লাস্ট হয়ে দুই সন্তানের জনক ফজলুল হক (৪৫) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ছোট ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের বারেক মল্লিকের ছেলে ফজলুল হক মেকানিক তাদের নিজস্ব পানি সেচ দেয়ার একটি আট ঘোড়া অকেজো পাম্প মেশিন মেরামত করতে যান। মেরামতের একপর্যায় পাম্প মেশিনটি চালু করলে মুহূর্তেই মেশিনের ফ্লাইফেল ভেঙে ছিটকে তাকে আঘাত করে।

     এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে তালতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেয়ার পথে আমতলীর ছুরিকাটা নামক স্থানে গেলেই তিনি মৃত্যুবরণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ