ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

    ভোলায় ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ভোলার শিবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিনের অভিযোগ, তার প্রতিপক্ষ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সিরাজুল ইসলাম সিরাজ জামায়াত ও বিএনপিকে নিয়ে বহিরাগত সন্ত্রাসী এনে তাদের ওপর হামলা করছে। দলীয় ও নির্বাচনি অফিস ভাঙচুর করছে। গুলি ও বোমাবাজি করছে। তার ১৫ কর্মী হাসপাতালে রয়েছে। আহতদের বাড়ি থেকে হাসপাতালে নিতে দিচ্ছে না।  

    অপরদিকে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করে জানান, কয়েকশ মানুষ নিয়ে তার এলাকায় হামলা করেছে নৌকা প্রতীকের প্রার্থী।  নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড মো. আলী সুজা যুগান্তরকে বলেন, দুপক্ষের হামলার ঘটনা শুনেই ঘটনাস্থলে ছুটে এসেছি। এখন আমরা এলাকায় অবস্থান করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ