ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • লঞ্চে আগুন: নিখোঁজের সংখ্যা বেড়ে ৩৬

    লঞ্চে আগুন: নিখোঁজের সংখ্যা বেড়ে ৩৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনায় এখনও বেশ কয়েকটি লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। বরগুনায় নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের, ফলাফলের অপেক্ষায় স্বজনরা। ৭০ এর বন্যায় বাবা এবং স্বামীকে হারিয়েছেন বৃদ্ধা নুরজাহান বেগম। কবর দেয়াতো দূরের কথা, লাশেরই সন্ধান পাননি তিনি।

    এবারো ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় হারিয়েছেন ছেলে ইদ্রিস খানকে। ছেলেকে জীবিত না পেলেও অন্তত লাশের সন্ধান চান তিনি। নুরজাহান বেগম বলেন, আমার ছেলে ইদ্রিস তাকেও কবর দিতে পারলাম না। তার মতো ডিএনএ টেস্টের নমুনা দিয়ে অপেক্ষায় রয়েছেন আরো ২৮ পরিবার। শোকে যেন পাথর হয়ে গেছেন তারা।

     বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান বলেন, ১৮ সদস্যের বিপরীতে ৪২ জনের নমুনা দিয়েছেন আমাদের। এর বাইরেও ২ জনের পরিবার বরিশাল আছে। আমাদের সিআইডি টিম সেখানে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করবে। তিনি আরও জানান, নমুনা সংগ্রহের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। লঞ্চ দুর্ঘটনায় বরগুনায় নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। এদের মধ্যে বরগুনার ২৮ জন, পটুয়াখালীর ৩ জন, নরসিংদীর ৩ জন এবং ঢাকা ও নারায়ণগঞ্জের একজন করে বাসিন্দা রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ