ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরগুনায় ৪৪ জনের ডিএনএ সংগ্রহ

    বরগুনায় ৪৪ জনের ডিএনএ সংগ্রহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করার জন্য বরগুনায় ৩২ জনের বিপরীতে ৪৪ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

    সিআইডির ডিএনএ পরীক্ষক রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অতিরিক্ত আইজিপি ব্যারিষ্ট্রার মাহাবুবুর রহমানের নির্দেশে বিশেষ পুলিশ সুপার (পিপি সেবা) রুমানা আক্তারের পরামর্শে ৬ সদস্যের ডিএনএ সংগ্রহ টিম বরগুনা, ঝালকাঠি ও বরিশালে ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন।

    জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে ৩৬ জনের নিখোঁজ তালিকা তৈরী করা হয়। যাদের মধ্যে পাথরঘাটার শিশু তাবাচ্ছুম ও লঞ্চের সহকারি বাবুর্চি শাকিল মোল্লার লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, তাদের কাছে এখনো ৩৪ জন নিখোঁজের তালিকা রয়েছে। গত ২৫ ডিসেম্বর পোটকাখালীর গণকবরে অজ্ঞাত ২৩ জনের মরদেহ ২১টি কবরে দাফন করা হয়েছে। দাফনের আগে ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এসব লাশের দাবিদারদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

    বরগুনায় এখন পর্যন্ত অভিযান ১০ লঞ্চ দুর্ঘটনায় ১২ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া গেছে ৪7 জনের মরদেহ। যাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ