ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • সুপেয় পানি সরবরাহের দাবিতে ভার্চুয়াল অবরোধ

    সুপেয় পানি সরবরাহের দাবিতে ভার্চুয়াল অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। লবণাক্ততার কারণে উপকূলে উৎসের পানি পানযোগ্য নয়।

    সুপেয় পানির অভাবে লবণাক্ত পানি পানের কারণে উপকূলীয় জনপদ দীর্ঘ মেয়াদি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই সরকার এবং বিশ্ব সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পানি সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।  

    শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে পরিবেশবাদী সংগঠন ‘ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস’ আয়োজিত অনলাইন স্ট্রাইকে অংশগ্রহণকারীরা এ দাবি জানান।  

    দেশের বিভিন্ন উপকূলীয় জেলা থেকে অর্ধশতাধিক জলবায়ু কর্মী এ অনলাইনে স্ট্রাইকে অংশ নেন। এতে জলবায়ু কর্মীরা হাতে গ্লাস, জগ, মগ ও পাতিল নিয়ে সুপেয় পানি সরবরাহের দাবি জানান।  

    সংগঠনটির সাতক্ষীরা ইউনিটের সমন্বয়ক এসএম শাহিন আলমের সঞ্চালনায় স্ট্রাইকে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান ও শাকিলা ইসলাম।  

    বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, সাগরতলের উচ্চতা বৃদ্ধির ফলে জোয়ারের তীব্রতা ও উচ্চতা বৃদ্ধি, ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ, জলাবদ্ধতা, মাটির লবণাক্ততা বৃদ্ধি, জল ও মাটির দূষণ ইত্যাদি ক্রমেই এ অঞ্চলকে বসবাসের অনুপযোগী করে তুলবে। সেজন্য এ অঞ্চলের সব উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন এবং পানি সংক্রান্ত বিভিন্ন উপাত্ত বিবেচনায় নেওয়া খুবই জরুরি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ