ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৩
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ১০৫৪৫ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ২০ পুরিয়া হেরোইন, ১৪ কেজি ৮৩০ গ্রাম গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন