ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • ‘কানাডাপ্রবাসী অনিন্দ্য রূপবতী আমার ছেলের বউ -নায়িকা মৌসুমী

    ‘কানাডাপ্রবাসী অনিন্দ্য রূপবতী আমার ছেলের বউ -নায়িকা মৌসুমী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করেলেন ওমর সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ছেলে ফারদীন এহসান স্বাধীন। জানা গেছে, গত ২৬ মার্চ বিয়ে সম্পন্ন হয়েছে। স্বাধীনের স্ত্রী সাদিয়া রহমান আয়েশা। ছেলের বিয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি বলেন, ২৬ মার্চ আমার ছেলের আকদ সম্পন্ন হয়েছে। আকদ করে আমরা বউ নিয়ে এসেছি। ওদের জন্য দোয়া করবেন।

    এবার মৌসুমী তার ছেলে বউ অর্থাৎ পুত্রবধূকে নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন। ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘কানাডাপ্রবাসী অনিন্দ্য রূপবতী আমার ছেলের বউ। আয়েশা ভীষণ লক্ষ্মী ও খুব মিষ্টি। আমার তো দারুণ পছন্দ হয়েছে।’ 

    এর আগে, এক ফেসবুক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন, আমাদের খুব ইচ্ছা ছিল ফারদীনের বিয়ে ২৬ তারিখে দেওয়ার। আল্লাহপাক সেটা কবুল করেছেন। সাদিয়া রহমান আয়েশার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া একজন ভালো মনের অধিকারিণী আমার ঘরের বউ হয়ে এসেছে। আপনারা সবাই ফারদীন-আয়েশার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
    তিনি আরও জানান, ৯ এপ্রিল ফারদীন-আয়েশার বিবাহত্তোর সংবর্ধনা হওয়ার কথা ছিল। কিন্তু আয়েশার বাবার অসুস্থতার কারণে সেটি পিছিয়ে গেছে। ঈদের পরে তা হওয়ার কথা রয়েছে।


    বিপ্লব/এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ