ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভাঙচুর মামলায় জামায়াত নেতা শাহজাহানসহ ১৮ জনের বিচার শুরু

    ভাঙচুর মামলায় জামায়াত নেতা শাহজাহানসহ ১৮ জনের বিচার শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর চট্টগ্রামের সাতকানিয়া থানার চরতি ইউনিয়নে বৌদ্ধ বিহার ভাংচুর ঘটনায় দায়ের হওয়া মামলায় চট্টগ্রামের শীর্ষ জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

    সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমির আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত আগামী ৩০ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

    এদিন অভিযোগ গঠনের শুনানিতে জামায়াত দলীয় সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী আদালতে হাজির ছিলেন। শাহজাহানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ১৮ জন আসামির মধ্যে ১৩ জন পলাতক রয়েছে। এই মামলায় শাহজাহান চৌধুরী জামিনে রয়েছে।

    আদালত সূত্রে জানা যায়, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর সাতকানিয়া থানার চরতি ইউনিয়নে বৌদ্ধ বিহার ভাংচুর ঘটনায় সাতকানিয়া থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করা হয়। মামলার তদন্ত শেষে চট্টগ্রামের শীর্ষ জামায়াত নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এ মামলায় শাহজাহান চৌধুরীসহ ১৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ৩০ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

    মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ছিলেন। ২০১০ সালের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

    ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের জন্য সাঈদীর ফাঁসির রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির রায়ের পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, সীতাকুণ্ডসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সহিংস তাণ্ডব শুরু করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ