ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

    লালমোহনে ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন বাজরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম শামীম। অভিযানে উপস্থিত ছিলেন ভোলা জেলা ঔষদ প্রশাসন অধিদপ্তরের তত্ববধায়ক ইব্রহীম ইকবাল চৌধুরী।

     পৌরশহর উত্তর বাজারের কলরব মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে তাদের ড্রাগ লাইসেন্স এর মেয়াদ না থাকা এবং ভেজাল ঔষদ বিক্রি করার কারনে দোকানের মালিক মাওলানা মো. মুছাকালিমূল্যাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল ঔষধগুলোর মধ্যে ছিল বান্ধবী সিরাপ, প্যারিএকটিন ট্যাবলেট এবং আপন লিকুইড, অলটাইম লিকুইড, নো টেনশন লিকুইড। এ ধরনের ভেজাল ঔষধ বিক্রি না করার জন্য তাকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া  জরিমানার পরে ভেজাল ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়। এরপর লালমোহন সদর রোডের নূরানী খুশবু হাউজ বই এর দোকানে নিষিদ্ধ ঔষধ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করে ভেজাল ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়।

    অভিযান প্রসঙ্গে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম শামীম বলেন, বাজারে বিক্রিকৃত সকল প্রকার অবৈধ মালামালের উপর অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মালামালের দোকানদারদের কোন প্রকার ছাড় দেয়া হবে না।   

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ