ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • হঠাৎ করে শ্বাসকষ্টে যেসব বিষয় সাবধান হওয়া উচিত

    হঠাৎ করে শ্বাসকষ্টে যেসব বিষয় সাবধান হওয়া উচিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত বিশ্ব। করোনায় সবচেয়ে যে বিষয়টি বেশি মানুষকে দুশ্চিন্তায় ফেলেছে তা হলে শ্বাসকষ্ট। করোনার কারণে বা অন্য যেকোনো কারণে মানুষের হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে। এটি হলে বিভিন্ন বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। সেগুলো হলো-

    # সমীক্ষা বলছে শরীরে অক্সিজেন লেভেল কমে গেলে গ্যাস, মোমবাতি, ফায়ারপ্লেস, বিদ্যুৎ বা হিটারের কাছাকাছি যাওয়া উচিত নয়। এগুলির থেকে অন্তত ৫ ফুট দূরত্ব বজায় রাখা উচিত। কারণ এই অবস্থায় এগুলির কাছে গেলে শ্বাসকষ্ট আরও বাড়তে পারে।


    # অবস্থায় যাদের নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে তারা পেইন্ট থিনার, এরোসল স্প্রে, ক্লিনিং ফ্লুইডের মতো দাহ্যবস্তুর কাছাকাছি যাওয়া এবং সেগুলোর ব্যবহার করা উচিত নয়।

    # শ্বাস-প্রশ্বাসে বিন্দুমাত্র সমস্যা হলে ভুল করেও ধূমপান করবেন না। এমনকি যারা ধূমপান করেন তাদের থেকেও নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।

    # আমরা শৈশব থেকেই পড়ে আসছি যে গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং বাতাসে বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে। তাই বাড়িতে গাছ লাগানো অনেক গুরুত্বপূর্ণ।

    এলোভেরা, মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু এগুলি ঘরের ভেতরের বাতাসকে শুদ্ধ রাখে। এছাড়াও নিজেদের বাগানে বা নিজেদের বাসস্থানের আশেপাশের এলাকাতেও বৃক্ষরোপণ করতে শুরু করুন। প্রাকৃতিকভাবেই আমরা নিজেদের চারপাশে একটি সুস্থ বলয় তৈরি করতে পারি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ