ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

লঞ্চ দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক

লঞ্চ দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ নামক যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় শোক প্রকাশ করেন তিনি।


শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন তিনি।

শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে এ ঘটনায় পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ৩টার দিকে লঞ্চে আগুন লেগে ৩৩ জনের প্রাণহানি এবং আরও ৭০ জনেরও বেশি যাত্রী দগ্ধ হয়েছে। ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে দপদপিয়া এলাকায় পৌঁছলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন