ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

ফের ময়লার গাড়ির ধাক্কায় রিকশা আরোহী নিহত

ফের ময়লার গাড়ির ধাক্কায় রিকশা আরোহী নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রিকশা করে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এই ঘটনাটি।  

ওয়ারী থানার ডিউটি অফিসার (এসআই) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ভোরে রাজধানী সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পরে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, পথচারীদের মাধ্যমে জানতে পেরেছি, দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি। তার বাসা গেণ্ডারিয়া এলাকায়। আত্মীয়-স্বজনকে খবর দেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জাননা, যে যানবাহনের চাপায় রিকশা আরোহী মারা গেছেন, সেটা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে আমরা জানতে পেরেছি ময়লার গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটেছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন