ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৫২

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৫২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আজও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫২ জনের। নতুন করে আরও ৩৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। দেশে মোট ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৯টি ল্যাবে ১৮ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৯৩৮টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৮৭ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন