ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার ও রিপার মেশিন বিতরণ

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে পাওয়ার থ্রেসার ও রিপার মেশিন বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে এসব যন্ত্র কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

জানা গেছে, গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ওই যন্ত্র বিতরণ করা হয়েছে। ৫০% ভর্তুকির আওতায় বাছাইকৃত উপকারভোগী কৃষকদের মাঝে ১০টি পাওয়ার থ্রেসার ও ২টি রিপার যন্ত্র দেয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে বিতরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. খলিলুর রহমান, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও উপকারভোগী কৃষকগণ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন