ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

ভোক্তা অধিকার ডিজির অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস

ভোক্তা অধিকার ডিজির অশ্লীল কথোপকথনের অডিও ফাঁস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তার অশ্লীল কথোপকথোনের অডিও ফাঁস হয়েছে। অডিওগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা ও তার অধস্তন নারী সহকর্মীদের বলে জানা গেছে। এসব অডিওতে বাবুল কুমার সাহাকে অত্যন্ত কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশ্লীল ইঙ্গিত দিতে শোনা গেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় সাধারণ ভোক্তাদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু কার্যালয়ে বসে নারী সহকর্মীর ওপর অনৈতিক অধিকার ফলাচ্ছেন মহাপরিচালক। তিনি প্রায়ই নারী সহকর্মীদের সঙ্গে কর্মস্থলে অশ্লীল ভাষায় কথা বলেন বলে অভিযোগ। যা অধস্তনদের বিব্রত করে। অবশ্য এ বিষয়ে ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীরা।

এদিকে মঙ্গলবার নিজের অশ্লীল কথোপকথনের অডিও ক্লিপ সম্পর্কে জানতে চাইলে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকদের ওপর উত্তেজিত হয়ে ওঠেন মহাপরিচালক বাবুল কুমার সাহা।

তিনি এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান এবং সাংবাদিকদের নিজের কক্ষ ত্যাগ করতে বলেন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন