ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু

    বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারির থাবায় বিশ্বজুড়ে সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। ভয়াবহভাবে বেড়েই চলেছে ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৯১ হাজার।

    এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ ৭৯ হাজার। ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেড়েছে সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা।

    শুক্রবার (৩০ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ১২৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জনে।
    এছাড়া, একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯১ হাজার ৩৩৭ জন। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জনে।

    করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখের ঘর।

    গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ৩ হাজার ৭৪ জন। এতে করে মহামারির শুরু থেকে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৪১৭ জনে। দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন।

    অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন এবং মারা গেছেন ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

    এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৯২ হাজার ৩৯০ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৯৬ হাজার ৫৫৭ জন, যুক্তরাজ্যে ৪৪ লাখ ১৪ হাজার ২৪২ জন, ইতালি ৪০ লাখ ৯ হাজার ২০৮ জন, তুরস্কে ৪৭ লাখ ৮৮ হাজার ৭০০ জন, স্পেনে ৩৫ লাখ ১৪ হাজার ৯৪২ জন, জার্মানিতে ৩৩ লাখ ৭৩ হাজার ৫৫৭ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ৪০ হাজার ৯৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ৪ হাজার ২২৪ জন, রাশিয়ায় এক লাখ ৯ হাজার ৭৩১ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৫০২ জন, ইতালিতে এক লাখ ২০ হাজার ৫৪৪ জন, তুরস্কে ৩৯ হাজার ৭৩৭ জন, স্পেনে ৭৮ হাজার ৮০ জন, জার্মানিতে ৮৩ হাজার ২২১ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৬ হাজার ৪৪৭ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ