ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

ইউপি নির্বাচন : ভোটারদের নিরাপত্তায় ডিসিদের চিঠি

ইউপি নির্বাচন : ভোটারদের নিরাপত্তায় ডিসিদের চিঠি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত ওই চিঠি জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘আসন্ন চতুর্থ ও পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে জাতিকে একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যকর ভূমিকা পালন ও প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রার্থী, সুশীল সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে আচরণবিধি প্রতিপালনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর এবং পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন