ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিজয় দিবসে ৫ দিনে ফ্রি চিকিৎসা পেলো ৭ ঠোঁট কাটাসহ পাঁচশতাধিক মানুষ

     বিজয় দিবসে ৫ দিনে ফ্রি চিকিৎসা পেলো ৭ ঠোঁট কাটাসহ পাঁচশতাধিক মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহান বিজয় দিবস উপলক্ষে এসটিএস হাসপাতাল চরফ্যাশনের উদ্যোগে ৫ দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শুরু হয়ে চলে ১৮ ডিসেম্বর শনিবার বিকেল পর্যন্ত। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রথম তিনদিন শিশু, মেডিসিন, এলার্জি ওগ্যাস্ট্রোএন্ট্টোলজি  রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসকদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অংশ গ্রহন করেন, গাইনি বিশেষজ্ঞ ডা.  সানজিদা  আক্তার, মেডিসিন ও শিশু চিকিৎসক ডা. মো. আল- আমিন, গ্যাস্ট্রোএন্ট্টোলজি হাফেজ ডা. হাছনাইন ও মেডিসিন ও এর্লাজি চিকিৎসক ডা. মুহায়মিন ইসলাম খান।

    শেষ ২ দিন অধ্যাপক ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদ (সাবেক) অধ্যাপক ও বিভাগীয় প্রধান বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তিন  ৭ জন জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা রোগীসহ শতাধিক রোগীকে  ফ্রি চিকিৎসা প্রদান করেন।  এদিকে চরফ্যাশন এসটিএস হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত  মহান বিজয় দিবস উপলক্ষে ৫ দিনের ফ্রি মেডিকেল  ক্যাম্পে ৭ জন জন্মগত ঠোঁট ও তালু কাটাসহ প্রায় ৫ শতাধিক রোগীকে তারা ফ্রি চিকিৎসা দিয়েছেন।

    হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক জানিয়েছেন, বিশেষ বিশেষ দিবসে এসটিএস হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত থাকবে। ফলে অসহায় চিকিৎসা বঞ্চিত মানুষ ফ্রি চিকিৎসা নিতে পারবেন।  হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী সাংবাদিককে জানিয়েছেন, এসটিএস হাসপাতালের কারণে ফ্রি চিকিৎসা নিতে পেরে তারা সন্তুষ্ট।

    তারা  আরও বলেন, ভবিষ্যতে এমন ফ্রি মেডিকেল  ক্যাম্প চালু থাকলে আমাদের মত চিকিৎসা বঞ্চিত মানুষ ফ্রি চিকিৎসা নিতে পারবে।  উল্লেখ্য, ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটার মহান বিজয় দিবস উপলক্ষে  চরফ্যাশন  এসটিএস হাসপাতালে ৫দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প  উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন বসাক।  চরফ্যাশনের সচেতন মহল ও  ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীরা এসটিএস হাসপাতালের উদ্যােগকে স্বাগত জানিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ