ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনায় মারা গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রীও 

    করোনায় মারা গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রীও 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভোর পাঁচটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শঙ্খ ঘোষের মৃত্যুর ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমাদেবীর।

    সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খ ঘোষ। সংক্রমিত হন প্রতিমাদেবীও। কবিব ইচ্ছা মেনে বাড়িতেই তাদের চিকিৎসা চলছিল। গত ২১ এপ্রিল সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্খ ঘোষ। তার ঠিক আটদিনের মাথায় জীবনাবসান হল প্রতিমাদেবীর। 

    তার বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবার বলছে, গত কয়েকদিনে প্রতিমাদেবীর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। এতটাই শারীরিক অবস্থার অবনতি হয়েছিল যে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিস্থিতিও ছিল না। ফলে বাড়িতেই চিকিৎসা চলছিল।

    জলপাইগুড়ির মেয়ে ছিলেন প্রতিমাদেবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সঙ্গেই পড়াশোনা করতেন। বিদ্যাসাগর মর্নিং কলেজে অধ্যাপনা করেছিলেন। প্রতিমাদেবীর অসংখ্য বইও আছে। ৬৫ বছরের দাম্পত্য জীবনে একসঙ্গে কাটিয়েছিলেন শঙ্খ ঘোষ এবং প্রতিমাদেবী। 


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ