ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার
  • রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

    গৌরনদীতে একদিনে তিন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

    গৌরনদীতে একদিনে তিন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
    গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস অবসার প্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্বা মোঃ মতিয়ার রহমান হাওলাদারের কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছেন ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলার দুই গ্রামে বৃহস্পতিবার একদিনে তিন বীর মুক্তিযোদ্ধা মৃত্যু বরন করেছেন। মৃত্যু বীর মুক্তিযোদ্ধারা হলেন, বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের অসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান ওরফে মতু হাওলাদার, ও বাটাজোর ইউনিয়নে বাটাজোর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন ও গবিন্দ চন্দ্র কর। 

    বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মার্যাদা শেষে দাফন ও সৎকার করা হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহুর নামাজের পরে কটকস্থল গ্রামের অসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়ার রহমান ওরফে মতু হাওলাদারকে প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। 

    পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস কফিনে জাতীয় পতাকা ও ফুলের শ্রদ্ধাসহ গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল হক জাতীয় পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 
    মরহুমের নামাজে যানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ ছাড়া বাটাজোর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন ও গবিন্দ চন্দ্র করকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রিন্স। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ