ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • থাইল্যান্ডের পাতায়ায় বরিশালের সন্তান তাওফিকুরের নামমূল্যে ইফতার

    থাইল্যান্ডের পাতায়ায় বরিশালের সন্তান তাওফিকুরের নামমূল্যে ইফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কামরুল আলম রানা (থাইল্যান্ড থেকে)
     

    থাইল্যান্ডের পর্যটন নগরী পাতায়ার মুসলিম এলাকায় থাই ইন্ডিয়ান,পাকিস্তানী ও বাংলাদেশীদের কাছে জনপ্রিয় রেস্টুরেন্ট আশিক বিরিয়ানি হাউজ। দোকানের মালিক বাংলাদেশের তাওফিকুর রহমান। জন্ম বরিশালের বাকেরগঞ্জ হলেও, বাবার চাকুরির সুবাদে তার শৈশব কৈশোর কেটেছে বরিশাল শহরে। জীবিকার সন্ধানে তিনি ২৫ বছর আগে থাইল্যান্ডে আসেন। জীবনসঙ্গিনী হিসেবে বিবাহ করেছেন থাইল্যান্ডে। তাদের সুখের সংসারে আছে ২ মেয়ে ও এক ছেলে।

    দেশের প্রতি ভালবাসা থেকে তিনি রেস্টুরেন্টের রং করেছেন লাল সবুজ। তার সন্তানরা থাই নাগরিক হলেও তাদের দিয়েছেন বাংলা ভাষার ও আরবি শিক্ষা।

    তাওফিকুর রহমান রেস্টুরেন্টটি মুসলিম এলাকার দুইটি মসজিদের খুব কাছাকাছি হওয়ায় তিনি পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের খেদমতে নামমাত্র মূল্য ইফতারি বিক্রি করেন।

    আশিক বিরিয়ানি হাউজের মালিক তাওফিকুর রহমান জানান, ১১ মাস তো ব্যবসা করি। একমাস না হয় আল্লাহর রাজি-খুশির জন্য রোজাদারদের খেদমত জন্য কম ব্যবসা করলাম।

    তার এমন উদ্যোগে এলাকার মুসলমান ও রোজদারা অনেক খুশি। রোজার জন্য খাবারের দাম কমিয়ে দিলেও খাবারের মান ঠিকই আগের মত রেখেছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ