ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় নানান আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন

    মনপুরায় নানান আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, ও সাংস্কুতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করে উপজেলা প্রশাসন।

    পাশাপাশি উপজেলা আওয়ামীলী, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন শেষে র‌্যালি নিয়ে শহীদ মিনারে স্ব স্ব সংগঠনের পক্ষে পুষ্পমালা অর্পণ করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহন করে।

    বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে পর্যায়ক্রমে সুর্বণ জয়ন্তীর অনুষ্ঠান পালন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, আ’লীগের যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাববর, হাজীরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ