ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশালে স্ত্রীকে ডিভোর্স দিয়ে জিলাপি বিতরণ

     বরিশালে স্ত্রীকে ডিভোর্স দিয়ে জিলাপি বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নে গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন বলে খবর পাওয়া গেছে।

    রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ওই ইউনিয়নের ভবানীপুর বাসুদেবপুর গ্রামে স্থানীয় শাহ্ আলম কাজীর উপস্থিতিতে ডিভোর্স সম্পন্ন হয়। ইতোমধ্যে এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

    গোলাম মোস্তফা একই এলাকার ডা. নজির হোসেনের ছেলে।

    জানা গেছে, প্রায় ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর তাদের সংসার ভালোই চলে। ইতোমধ্যে তাদের সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়। পরে তাদের মধ্যে মনমালিন্য হলে শুরু হয় কলহ। এ কারণে আজকে দু’জনের সম্মতিতে তাদের ডিভোর্স হয়েছে।

    এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, স্ত্রী আমার কথার অবাধ্য ছিল। এই অত্যাচার থেকে বাঁচতে আজকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

    তিনি আরও বলেন, স্থানীয়দের উপস্থিতিতে দুজনের সম্মতিতে ডিভোর্স হয়েছে। আমি আজকে মুক্ত হয়েছি। তাই খুশি হয়ে গ্রামে দুই মণ জিলাপি বিতরণ করলাম। গ্রামের সবাইকে খাওয়াতে আরও জিলাপির প্রয়োজন হলে তাও বিতরণ করব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ