ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে: এমপি মুকুল

    স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে: এমপি মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘স্বাধীনতা ও মানবতা বিরোধীরাই দেশকে পিছিয়ে নিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ, ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বিলম্বিত হলেও, দেশকে এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে ।’ শনিবার রাতে মেদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন আাওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, ‘মানুষের সেবা করেই বাঁচতে চাই। মহান রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।’  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মেম্বারের  সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার।

    স্বাগত বক্তব্য রাখেন ওই ইউনিয়নের সদ্য নির্বাচিত  চেয়ারম্যান মোঃ মনজুর আলম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ছিদ্দিক মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ