ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

    উদ্যোগের সাথে বরিশাল প্রেসক্লাব সম্পাদকের একাত্মতা

    উদ্যোগের সাথে বরিশাল প্রেসক্লাব সম্পাদকের একাত্মতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দ্বিতীয় দফা লকডাউনে ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যহত রেখেছে বরিশালের গণমাধ্যমকর্মীরা । ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ম দিন মঙ্গলবার রাতে বরিশাল নদীবন্দরে ক্ষুধার্ত ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন তারা ।

    কর্মসূচির ৮ম দিনে এই উদ্যোগের সঙ্গে একাত্ম হয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ।

    এসময় উদ্যোগের অন্যতম উদ্যোক্তা শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ সম্পাদক পরিষদ বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ,বরিশাল সিটি করর্পোরেশনের সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সদস্য ও মতবাদ এর সম্পাদক এসএম জাকির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ অসহায় কর্মহীনদের হাতে খাবার তুলে দেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্টেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান জেষ্ঠ্য সাংবাদিক মুরাদ আহম্মেদ, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, সময় টেলিভিশনের ফিরদাউস সোহাগ, নিউজ-২৪-এর রাহাত খান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল, চ্যানেল-২৪ এর প্রাচুর্য রানা, বাংলা নিউজ-২৪ এর মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু, ঢাকা পোস্ট ও মতবাদ এর বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদারসহ বরিশালের গণমাধ্যমকর্মীরা। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ