ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ১১ দাবিসহ লিফলেট বিতরণ করলেন শিক্ষার্থীরা

    ১১ দাবিসহ লিফলেট বিতরণ করলেন শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক দুর্ঘটনা কমাতে রাজধানীর রামপুরাসহ বেশকিছু এলাকায় লিফলেট বিতরণ করেছেন স্কুল ও কলেজপড়ুয়া আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা নিরাপদ সড়ক ও সড়কে নিহতদের বিচারের দাবিও জানিয়েছেন লিফলেটে।

    বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিরাপদ সড়কের দাবিতে রামপুরা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা।

    আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর অজুহাতে দেশে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর পর শিক্ষার্থীরা হাফ পাসের দাবিতে আন্দোলনে নামেন। পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নাইম ও মাইনউদ্দিনের নিহতের ঘটনায় আন্দোলন জোরালো হয়।

    শিক্ষার্থীরা বর্তমানে নাইম ও মাইনউদ্দিনের হত্যার বিচার এবং তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, দেশেজুড়ে সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস সরকারি প্রজ্ঞাপন দিয়ে নিশ্চিত করা, ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি এবং লাইসেন্সবিহীন চালক নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ট্রাফিক পুলিশের ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থাসহ ১১টি দাবিতে আন্দোলন করছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ