ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব : বাইডেন

    সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব : বাইডেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এই অবস্থায় সব রকম সহায়তা দিয়ে দেশটির পাশে থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এই সহায়তার কথা জানান তিনি। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শিগগিরই ভারতে সব রকমের সাহায্য পাঠাচ্ছি। তার মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও থাকবে। ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও আমরা পাঠাবো। এতে টিকা উৎপাদন বৃদ্ধি পাবে।’

    বাইডেন বলেন, ‘আমরা এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আরও বেশি টিকার ব্যবহার শুরু করতে হবে। আমরা এই মুহূর্তে অন্যান্য দেশে টিকা পাঠাতে সক্ষম। আর সেটা ভারতকে দিয়েই শুরু করতে চাই।’

    তিনি আরও বলেন, ‘আমি সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব। কারণ, আমাদের দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছিল ভারত।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ