ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • চট্টগ্রাম কারাবন্দিদের দেওয়া হচ্ছে করোনা টিকা

     চট্টগ্রাম কারাবন্দিদের দেওয়া হচ্ছে করোনা টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
     
    তিনি বলেন, আজকে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বন্দীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথমদিন ৮০০ বন্দীকে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম কারাগারে থাকা ৭ হাজার ৮৭৫ জন বন্দীকে টিকা দেওয়া হবে। বন্দীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে।

    ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, কারাবন্দিদেরকে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হচ্ছে। টিকা নেওয়ার জন্য তাদেরকে নিবন্ধন করতে হয়নি। তাদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও যাদের এনআইডি আছে তার নম্বর রেখে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া তাদেরকে একটি কার্ড দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। যদি কেউ এক ডোজ টিকা নিয়ে জামিনে বের হয়ে যায়, বাইরে যাতে কার্ডটি দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা দিতে পারে সেজন্য দেওয়া হচ্ছে। আমরা চাইছি সবাইকে যেকোনো প্রক্রিয়ায় হোক টিকার আওতায় আসতে।
     
    তিনি বলেন, আমার জানামতে বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রাম কারাগারে করোনার টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য কারাগারেও টিকা দেওয়া হবে। 

    চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার কাজী মাজহারুল ইসলাম বলেন, আজকে চট্টগ্রাম কারাগারে ৭ হাজার ৮৭৫ জন বন্দী আছে। অনেক সময় তা বাড়ে কমে। পর্যায়ক্রমে সবাইকে করোনার টিকা দেওয়া হবে। কারাগারের ভেতর দুটি কক্ষে আটটি বুথে টিকা দেওয়া হচ্ছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ