ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

    শ্রীলঙ্কায় বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বোরকা পরিধান নিষিদ্ধ করতে একটি আইনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। ‘জাতীয় নিরাপত্তার জন্য’ এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

    মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, ‘মন্ত্রিসভা প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এটি এখন আইনখসড়া কমিটির কাছে যাবে এবং পরে তা শ্রীলঙ্কার পার্লামেন্টে পাঠানো হবে।’

    এর আগে, গত মার্চে বোরকা নিষিদ্ধে আইন করার কথা জানিয়েছিলেন দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা। ব্যাপক সমালোচনার মুখে ওই সময় শ্রীলঙ্কা সরকার জানিয়েছিল, এটি প্রস্তাবমাত্র এবং সরকার এটি বাস্তবায়নে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিচ্ছে না।

    এ প্রসঙ্গে কলোম্বোতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক টুইটে বলেছিলেন, বোরকা নিষিদ্ধের এই পদক্ষেপ ‘শ্রীলঙ্কার সাধারণ মুসলমান ও সারাবিশ্বের মুসলমানদের ক্ষতকে আরও গভীর করে তুলবে।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ