ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে
  • বঙ্গবন্ধু টানেলে বিটুমিন দিবে বসুন্ধরা গ্রুপ

    বঙ্গবন্ধু টানেলে বিটুমিন দিবে বসুন্ধরা গ্রুপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। এই টানেলে ব্যবহার করা হবে বসুন্ধরা গ্রুপের বিটুমিন।

    এর মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন খাতে মেগা প্রজেক্টে নব দিগন্তের শুভ সূচনায় নতুন পালক যুক্ত করছে দেশের শীর্ষতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।  

    বুধবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গবন্ধু টানেল কার্যালয়ের কনফারেন্স হলে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

    বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সেক্রেটারি মাকসুদুর রহমান এবং চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু টানেলের প্রজেক্ট ম্যানেজার লি ফ্যাং শিং।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) এজিএম (মার্কেটিং) সুকান্ত কুমার সাহা, বিওজিসিএলের ডেপুটি ম্যানেজার (একাউন্টস) শ্যামল মিয়া এবং সিসিসিএলের প্রধান প্রকৌশলী চাই জুলিয়াং, বিসনিস ম্যানেজার চেং হাইউই, ম্যাটেরিয়াল ম্যানেজার জিয়ং ক্যাং।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ