ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলা সমিতির উদ্যোগে স্বপ্নের ঠিকানা খুঁজে পেলো ১৭ জোড়া দম্পত্তি

    ভোলা সমিতির উদ্যোগে স্বপ্নের ঠিকানা খুঁজে পেলো ১৭ জোড়া দম্পত্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা সমিতি ঢাকার বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় ১৭ জোড়া অসহায় এতিম বর-কনের বিবাহ অনুষ্ঠান ২০২১ সম্পূর্ণ হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) ঢকার সামারাই কনভেনশন সেন্টারে ভোলাস্থ ঢাকা সমিতির উদ্যোগে এই বিবাহ অনুষ্ঠিত হয়।     

    বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এসময় অনাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক সহিদুল হক মুকুল, বিবাহ প্রকল্পের আহবায়ক এমইউ গোলাম রসুল বেলাল, সদস্য সচিব এসএম মনিরুজ্জামান লিটন, সহসভাপতি এবিএম মামুনঅর রশিদ, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, লায়ন নজরুল ইসলাম চৌধুরী, আমিরুল ইসলাম বাচ্চু, সাবেক সচিব আবুল কালাম আযাদ, অতিরিক্ত সচিব মোঃ জহুরুল হক, নাহি গ্রুপের এমডি মনিরা নোমান, যুগ্মসাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, মহিলা উপ কমিটির সদস্য বেগম রওশন আরা চৌধুরী রুনু, খালেদা আক্তার জাহান বিলাসী, ফাতেমা মমতাজ মুন্নি, মোছা: মাসুমা আক্তার পান্না, বিবি খাদিজা প্রমূখ।     

    বিবাহ অনুষ্ঠানে বর-কনেদের স্বাবলম্বী করনের জন্য প্রত্যেক দম্পত্তিকে নগদ ৫০ হাজার টাকা, ৪ দম্পত্তিতে বাড়ী নির্মাণে সহায়তা, সকল কনেদের স্বর্ণালঙ্কার, সাজসজ্জার জিনিষপত্র, সকলকে ডিনার সেট এবং সকল বরদের মোবাইল সেট প্রদান করা হয়।

    বিবাহ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন কোহিনুর কেমিক্যাল কোম্পানী লিমিটিড, শেলটেক সিরামিক লিমিটেড, বিবিএস গ্রুপ, সামারাই কনভেনশন সেন্টার, বিবেক রিয়েল এষ্টেট, ব্রাদার্স নেভিগেশন কোম্পানী।
    উল্লেখ্য গত বছর এই প্রকল্পের মাধ্যমে ১২ জন দম্পত্তিকে বিবাহ প্রদান করা হয়।      

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ