ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ভাইকে শেষবারের মতো দেখতে এসে না ফেরার দেশে বোন

    ভাইকে শেষবারের মতো দেখতে এসে না ফেরার দেশে বোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বেনী খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) উপজেলার সোনাতুনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    পরিবারের সদস্যরা জানায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের সোনাতুনপুর গ্রামের মৃত কাঙালী মণ্ডলের ১০ সন্তান। চতুর্থ ছেলে আবদুল মান্নান (৪০) ১৯ দিন আগে বার্ধক্যজনিত কারণে স্ট্রোক করেন। ওই দিনই মান্নানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

    বুধবার ভোরে লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে আব্দুল মান্নানের মরদেহ নিজ গ্রামে আনা হয়। এ সময় শেষবারের মতো দেখতে আসেন তার সেজ বোন বেনী খাতুন (৪৫)। ভোর ৫টার দিকে ভাই আবদুল মান্নানের মৃত মুখ দেখার সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন তিনি। পরিবারের সদস্যরা পাশের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বেনী খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।

    জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত আবদুল মান্নান মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার ভোরে মরদেহ পৌঁছালে ভাইকে দেখার সঙ্গে সঙ্গে বোন চেয়ার থেকে পড়ে গিয়ে জ্ঞান হারান। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ