ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সাগরে ট্রলার ডুবি : চরফ্যাশনের ২২ জেলে নিখোঁজ

    সাগরে ট্রলার ডুবি : চরফ্যাশনের ২২ জেলে নিখোঁজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ২২ জেলে নিখোঁজ হয়েছেন।

    ভোলার চরফ্যাশনে সোমবার মধ্যরাতে ঝড়ের কবলে পড়ে কামাল খন্দকারের মাছ ধরার ফিশিং ট্রলার ডুবি হয়।

    কামাল খন্দকার জানান, 'গত পরশু বাচ্চু মাঝিসহ ২২ জেলে ঢালীর হাট মংসঘাট থেকে ইলিশ শিকারে সাগরে যায়। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বৈরি আবহাওয়ায় সাগরে টিকতে না পেরে জেলেরা বাড়িতে রওনা হয়। ফেরার আগে রাতে বাচ্চু মাঝির সাথে কথা হয়। আজ দুপুরে অন্য মাঝিদের কাছ থেকে খবর পায়- রাতে ঘূর্ণিঝড় জাওয়াদের কবলে পড়ে তার ট্রলার ডুবি হয়েছে। নিখোঁজ জেলেরা জীবিত আছে কি-না  এখনও নিশ্চিত বলতে পারছে না।

    নিখোঁজ জেলেদের বাড়ি চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের শিবা ও আহম্মদপুর  গ্রামে।

    বৈরি আবহাওয়ার মধ্যে স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসী নিখোঁজদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ