ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঘূর্ণীঝড় জাওয়াদের প্রভাব

    নৌযান বন্ধ, সারা দেশের সাথে বিচ্ছিন্ন মনপুরা উপকূল

    নৌযান বন্ধ, সারা দেশের সাথে বিচ্ছিন্ন মনপুরা উপকূল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণীঝড় জাওয়াদের প্রভাবে মেঘনা ও বঙ্গোপসাগর উত্তাল। এতে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা।

    সোমবার সকালে থেকে ঢাকা, বরিশাল, নোয়াখালীর হাতিয়া, ভোলার চরফ্যাসন, লালমোহন ও তজুমুদ্দিন সহ ১০ রুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিএ।

    এছাড়াও সোমবার সকালে ভারী বর্ষণে রাস্তা-ঘাট ও ফসলের ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে রয়েছে। এর আগে রোববার বিকেলে থেকে রাতভর গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে।

    এদিকে নৌ চলাচল বন্ধ থাকায় রোগীদের ভোলা বা ঢাকায় চিকিৎসা নিতে পারছেনা। অপরদিকে জেলা ও ঢাকা থেকে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরতে পারছেনা অনেকে।

    মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ঘূর্ণীঝড়ের প্রভাবে মেঘনা ও সাগর উত্তাল থাকায় বিআইডব্লিউ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন মনপুরার সকল নৌযান চলাচল পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ