ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
  • করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়ালো

    করোনায় মৃত্যু ২৮ হাজার ছাড়ালো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ১ জন।

    ৪ ডিসেম্বর সকাল ৮টা থেকে ৫ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত ১৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।

    রোববার (৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২২৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

    করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ