ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় ‘চকেট জামাল’ গ্রেফতার

     ভোলায় ‘চকেট জামাল’ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যার মূল পরিকল্পনাকারী এবং এজাহারভূক্ত প্রধান আসামি জামাল হোসেন চকেটকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ঢাকার মহাখালীর দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    রবিবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এসব তথ্য দিয়েছেন ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।

    এসময় এসপি আরও জানান, গ্রেফতারকৃত জামাল হোসেন ওরফে চকেট জামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে।

    উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকালে ভোলা সদর উপজেলার নাসিরমাঝি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হন। এ ঘটনায় টিটুর ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। টিটু হত্যা মামলায় পুলিশ এর আগে আবিল বাশার নামে অপর এক আসামিকে গ্রেফতার করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ