ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদারীপুরে প্রেমিকাকে ফিরে পেতে উঁচু টাওয়ারে উঠে যুবকের বিদ্রোহ! উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা বরিশালে তাসিন ইরতেজা ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মনোনীত ববিতে ছাত্রদলের ১২৭ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ চার দফা দাবিতে বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল মহানগরসহ বিভাগে চার সাংগঠনিক ইউনিটে কমিটি দিল ছাত্রদল বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী  ঠিকানায় গিয়েও সন্ধান মেলেনি হাছান মাহমুদ-নওফেলসহ ১৭ জনের মেহেন্দিঞ্জেে মেঘনায় ঝড়ে নৌকাডুবি, খোঁজ মেলেনি দুই জেলের দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু
  • সব সিটি কর্পোরেশনে ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া

    সব সিটি কর্পোরেশনে ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রতিটি সিটি কর্পোরেশনে আগামী ১১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। 

    রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। চট্টগ্রামে নগরীতেও ১১ ডিসেম্বর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেন তিনি।  
     
    এনায়েত উল্লাহ বলেন, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেয়া হবে। তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না। 

    ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। এ শর্তগুলোও প্রায় একই রকম। ভ্রমণকালে ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে।

    পাশাপাশি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ