ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশ

    প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে  জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে সমাবেশ চলছে।

    রোববার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত এই সমাবেশ শুরু হয়েছে।

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

    শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান,  ফিরোজ-উজ-জামান মামুন, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের খাজা, মোস্তাফিজুর রহমান মজুমদার, সালাহ উদ্দিন সরকার, আবুল কালাম আজাদ, সুমন খান,  মিয়া মিজানুর রহমান, রফিকুল ইসলাম, কাজী আমির খসরু, হারুন অর রশীদ প্রমুখ।

    সমাবেশে বক্তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে অবিলম্বে বিদেশে পাঠানোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।

    এর আগে সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শ্রমিক দলের সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ